উত্তরদিনাজপুর

মাছের অভাব মেটাতে বিজ্ঞান সম্মত উপায়ে মাছের উত্পাদন বাড়াতে প্রশিক্ষণ শিবির রায়গঞ্জে

"মাছে ভাতে বাঙ্গালী " অর্থাৎ বাঙ্গালীর পছন্দের একটি খাবার মাছ। মাছ ছাড়া যেন বাঙালী অসম্পূর্ণ। প্রতিবারই মাছের জন্য জেলা গুলিতে নির্ভর হতে হয় অন্ধ ও উরিষ্যার উপরে। এর ফলে সময় মতো মাছের যোগান ও পান না চাষীরা। জেলার মত্স চাষীরা ঠিকমতো মাছ পান না। তাই প্রতিবারের মতো আর বাইরের জেলার উপর নির্ভর হতে হবে না মত্স বিক্রেতাদের। এবারে বিজ্ঞান সম্মত উপায় এই প্রথম জেলার মাছ উত্পাদন বাড়াতে জেলার মত্স দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় চার দিনের এক বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরেই নিজের জেলাতে বসেই মাছ চাষের নানান কলাকুশলী শিখবেন চাষীরা এদিন এমনি জানালেন উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েষা রানী। 

    জানা যায়, জেলা গুলিতে মাছের উত্পাদন তেমন না হওয়ায় প্রতিবার মাছ চাষিদের অন্ধ্রপ্রদেশ কিংবা উরিষ্যার মাছের উপর নির্ভর হতে হতো। কিন্তু রাজ্য সরকারের নির্দেশে এবার নিজেদের জেলায় বসেই মত্স চাষিরা বিজ্ঞান সম্মত উপায় মাছ চাষ করতে পারবে। জেলার কর্ণজোড়ায় সকল মত্স চাষিদের নিয়ে চারদিন ব্যাপী বিজ্ঞান সম্মত উপায় মাছ চাষের কলাকুশলী শেখানো হলো। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী,মত্স আধিকারিক সন্তোষ মণ্ডল সহ প্রমুখ। এদিনের এই শিবিরে জেরার ইটাহার, হেমতাবাদ, রায়গঞ্জ ,করণদিঘি ইসলামপুর সহ সকল জায়গা থেকে মত্স চাষীরা উপস্থিত ছিলেন। এদিনের এই শিবিরে মাছের গাট্টি মারতে বিজ্ঞান সম্মত উপায় নানান কৌশল শিখানো ছাড়া। দেশি মাগুর চাষ ও মাছের খাবার জোগান ইত্যাদি বিষয় এদিন শিখানো হয। বিজ্ঞান সম্মত উপায়ে মাছ উত্পাদন বাড়াতে নানান ধরনের কৌশল শিখতে পেযে মাছ চাষীরাও এদিন ভীষন খুশি ছিলেন। গামীতে তারাও উন্নত মানের দেশিও মাছ চাষ করতে পারবে আর বাজারের চাহিদা মেটাবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/3TUmrrOtof0